সরকারি মুকসুদপুর কলেজ

Govt. Muksudpur College

News:

সরকারি মুকসুদপুর কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে এক বিশেষ আলোচনা সভা ও দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

কলেজের ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনী কমিটি’র উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সাধারণ শিক্ষার্থী, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এবং রোভার স্কাউটের সদস্যবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমানবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোহাম্মদ মাহবুব হাসান মিয়া। এতে সভাপতিত্ব করেন জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনী কমিটির আহ্বায়ক জনাব সলিল কুমার বিশ্বাস

দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রবন্ধ রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কনসহ নানা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আলোচনা সভায় বক্তারা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর আলোকপাত করেন। পরিশেষে সভাপতি এবং প্রধান অতিথির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।