সরকারি মুকসুদপুর কলেজ

Govt. Muksudpur College

News:

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী প্রামাণ্যচিত্র প্রদর্শন ও থিম সং পরিবেশন

মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে এবং মাদকের বিরুদ্ধে একটি সুদৃঢ় সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সরকারি মুকসুদপুর কলেজে অনুষ্ঠিত হয়ে গেল মাদকবিরোধী বিশেষ অনুষ্ঠান। গত ২৯ জুলাই (বুধবার) ২০২৬ সকাল ১০টায় কলেজ মিলনায়তনে “মাদক বিরোধী ডকুমেন্টারি প্রদর্শন ও থিম সং শুনানো” শীর্ষক এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান। মাদকের অপব্যবহার রোধ কমিটির আহ্বায়ক জনাব কবির উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির শুরুতে শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল তুলে ধরে একটি শিক্ষণীয় প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়। এর পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে একটি বিশেষ থিম সং পরিবেশন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান বলেন, “মাদক সমাজ ও তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে শিক্ষার্থীদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং একটি সুন্দর সমাজ গঠনে এ ধরনের সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।